লিড নিউজ

প্রশ্ন ফাঁসের আশায় বসে থাকবেন না: শিক্ষামন্ত্রী

এসবিএন ডেস্ক: এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস বা বিভ্রান্তি সৃষ্টিকারীদের সতর্ক এবং পরীক্ষার্থীদের প্রশ্নের পিছনে না ছুটে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে সোমবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে জাতীয় মনিটরিং কমিটির সভায় শিক্ষার্থী-অভিভাবকদের প্রতি এ আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, কেউ দয়া করে প্রশ্ন পাওয়ার আশায় বসে থাকবেন না। প্রশ্ন ফাঁস হবে- এই আশায় বসে থাকবেন না। তাহলে সর্বনাশ হয়ে যাবে।

আর প্রশ্নপত্র ফাঁস বা বিভ্রান্তি সৃষ্টিকারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দয়া করে এখানে হাত দেবেন না, হাত দিলে হাত পুড়ে বা ভেঙে যাবে।

প্রতীকী অর্থে একথা বলেন মন্ত্রী।

Related Articles

Back to top button