লিড নিউজহবিগঞ্জ

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সিলেটমিডিয়াডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় আম খাওয়ানোর লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাইদুল হক নামে এক যুবকের বিরুদ্ধে।

রোববার (৬ মে) সকালে এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাইদুল ওই উপজেলার সুন্দরপুর করইটিলা গ্রামের জহর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সুন্দরপুর গ্রামে ওই শিশুকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করেন সাইদুল। পরে শিশুটিকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার পরিবারের লোকজন। এ ঘটনায় রাতেই শিশুটির পিতা বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে রোববার সকালে চুনারুঘাট থানার একদল পুলিশ সাইদুলকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, সাইদুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে শিশুর মেডিকেল পরীক্ষা করানোর জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

Related Articles

Back to top button