লিড নিউজ
যুবলীগ নেতা জাকিরের জামিন বাতিল: কারাগারে প্রেরণ


নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর যুবলীগের সদস্য জাকিরুল আলম জাকিরকে একটি মামলায় জামিন বাতিল করে বুধবার দুপুরে কারাগারে প্রেরণ করেছেন আদালত। এর আগে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। একটি মামলায় তিনি পলাতক ছিলেন।
বিষয়টির সত্যতা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন উপশহরের বাসিন্দা যুবলীগ নেতা শামীম ইকবাল ।
একটিসূত্র জানিয়েছে- জাকিরুল আলম জাকির ২০১৫ সালের ২০ মার্চ বিকেলে দলবল নিয়ে হামলা করেন তেররতন এলাকার জুবায়ের আহমদ চৌধুরীর ব্যবসা প্রতিষ্টানে। এ ঘটনায় এসএমপি’র শাহপরাণ থানায় মামলা (নং-১৫(৩)১৫) করা হয়।
তদন্ত শেষে পুলিশ জাকিরসহ তার সহযোগী ১১ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ৬ নভেম্বর আদালতে চার্জশিট প্রদান করে। এরপর থেকে জাকির পলাতক ও পরোয়ানাভুক্ত আসামী ছিলেন।




