

সিলেটমিডিয়াডেস্ক : সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত সিলেট আন্তর্জাতিক বানিজ্য মেলা বন্ধের নির্দেশ দিয়েছে বানিজ্য মন্ত্রনালয়। মন্ত্রনালয়ের উপসচিব মো: আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয় বর্ণিত মেলা ৯ মার্চ ২০১৯ তারিখে উদ্বোধন করা হয়েছে ফলে ৮ এপ্রিল ২০১৯ তারিখে এক মাস পূর্ণ হবে।
এমতাবস্থায় ৮ এপ্রিলের পর মেলার সকল কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ ক্রমে অনুরোধ করা হয়েছে।
এদিকে সিলেট নগরের শাহী ঈদগাহ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ী ও এলাকাবাসী।এই দাবীতে তারা ইতোপূর্বে বেশ কয়েক বার মানববন্ধনের কর্মসুচিও পালন করেন।




