লিড নিউজ

১৩ এপ্রিল ২২ ও ২৩ নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি : সিলেট মহানগর যুবলীগের অর্ন্তভুক্ত ২২ ও ২৩ নং ওয়ার্ডের সম্মেলন আগামীকাল ১৩ এপ্রিল রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় ইব্রাহিম স্মৃতি সংসদ কার্যালয় সোবহানীঘাট সিলেট অনুষ্টিত হবে। এতে সিলেট মহানগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির  সকল সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারন সম্পাদক সহ মহানগর যুবলীগের সকল নেতা কর্মীকে সম্মেলনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ন আহবায়ক মুশফিক জায়গীরদার ও সেলিম আহমদ সেলিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক মেয়র সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি জনাব বদর উদ্দিন আহমদ কামরান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব আসাদ উদ্দিন আহমদ, সম্মেলন উদ্ভোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগ কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি।

Related Articles

Back to top button