লিড নিউজ

ড. জাফর ইকবালকে দেখে আসলেন প্রধানমন্ত্রী

সিলেট মিডিয়া ডেস্ক: জনপ্রিয় লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে দেখতে ও শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৫ মার্চ) বেলা পৌনে ১টায় তিনি সিএমএইচে পৌঁছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

 

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শনিবার (০৩ মার্চ) বিকেলে এক অনুষ্ঠানে জাফর ইকবালের পেছন থেকে তাঁর ওপর ফয়জুর রহমান নামের এক যুবক ছুরি দিয়ে হামলা চালায়। হামলার পর রক্তাক্ত অবস্থায় জাফর ইকবালকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শরীরে ছয়টি আঘাত আছে। তবে তিনি শঙ্কাযুক্ত।

গতকাল রোববার ব্রিফিংয়ে সিএমএইচের কনসালট্যান্ট সার্জন মেজর জেনারেল মুন্সী মুজিবুর রহমান বলেন, অধ্যাপক জাফর ইকবালের মাথায় চারটি, পিঠের ওপরে ও বাঁ হাতে একটি করে আঘাত আছে। সব মিলিয়ে তাঁর শরীরে মোট ছয়টি আঘাত আছে। তিনি এখন শঙ্কাযুক্ত। তাঁর মানসিক অবস্থাও ভালো।

মুন্সী মুজিবুর রহমান বলেন, অধ্যাপক জাফর ইকবালের চিকিৎসায় পাঁচ সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে। সংক্রমণ রোধে এবং দ্রুত আরোগ্যের জন্য এখন তাঁর কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

Related Articles

Back to top button