লিড নিউজহবিগঞ্জ

বানিয়াচংয়ে মধ্যরাতে ডাকাতির ঘটনায় আটক ১

বানিয়াচং প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে গত ২৭ মে রবিবার রাতে ডাকাতির ঘটনায় এক ডাকাত আটক হয়েছে।  সোমবার (২৮) মে সন্ধ্যার দিকে উপজেলা সদর ২ নং উত্তর-পশ্চিম ইউনিয়নের অামীরখানী থেকে তাকে আটক করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, তদন্তের স্বার্থে তার নাম পরিচয় গোপন রাখা হয়েছে। বাকি ডাকাতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। অাশা করছি খুব শীঘ্রই বাকিদেরকে আটক করা হবে।

উল্লেখ্য, ২৭ মে রাতে বানিয়াচং-অাজমিরীগঞ্জ শরীফ সড়কের ঝিংড়ি ব্রিজের কাছে ওই সড়কে চলাচলকারী বিভিন্ন ধরনের যানবাহন অাটক করে চালক ও যাত্রীদের বেঁধে দুই লক্ষাধিক টাকা ও প্রায় ৫০ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

Related Articles

Back to top button