

গোলাপগঞ্জ প্রতিনিধি।। গোলাপগঞ্জ পৌরশহরে হঠাৎ অভিযানে নামে ডিবি পুলিশ। শনিবার দুপুরে ডিবি পুলিশের এসআই ইমরুজ তারেকের নেতৃত্বে গোলাপগঞ্জ পৌরশহরের কাচাঁবাজারে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সুমন আহমদ(২৮) নামের এক যুবককে আটক করে ডিবি পুলিশ। এসময় তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ৭শ শলাকা ভারতীয় সিগারেট, বিএসটিআইর অনুমোদনহীন বেশ কিছু উত্তেজক কোমল পানীয় এবং একটি ধারালো রামদা উদ্ধার করে পুলিশ।




