লিড নিউজ

ফেঞ্চুগঞ্জে মার্কেটের গাড়ি পার্কিংয়ে বিস্ফোরণ, অগ্নিকান্ড

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে মার্কেটের আন্ডারগ্রাউন্ডে পার্কিং করে রাখা গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার বেলা পৌণে ৪ টার দিকে এ বিস্ফোরণটি ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় একটি নোহা মডেলের মাইক্রোবাস ও একটি কার পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেঞ্চুগঞ্জের পশ্চিম বাজার এলাকার সামাদ প্লাজার আন্ডারগ্রাউন্ডে পার্কিং করে রাখা ছিল। আকস্মিক বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। সাথে সাথেই আগুন ধরে যায়। তাৎক্ষণিক ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

এছাড়া সিলেট থেকে আরোও একটি ইউনিটও গিয়ে পৌঁছেছে। আন্ডারগ্রাউন্ডে আরোও বেশ কয়েকটি গাড়ি রাখা রয়েছে।

আগুন ও ধোঁয়ার কারণে ভিতরে প্রবেশ করতে পারছেন না দমকল বাহিনীর কর্মীরা।

পুলিশও ঘটনাস্থলে রয়েছে।

Related Articles

Back to top button