সংবাদ বিজ্ঞপ্তি
দিরাই আঃলীগ সভাপতির পাশে এডঃ সামছুল ইসলাম


দিরাই প্রতিনিধি: দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার গুরুতর অসুস্থ হওয়ায় শনিবার বিকেলে দিরাই উপজেলা রোডস্থ বাসভবনে দেখতে আসেন সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য, সিলেট জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম। এ সময় তিনি আছাব উদ্দিন সরদারের শারিরিক অবস্থার খুঁজে খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কবির মিয়া চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, ফিরোজ খান, সিলেট জেলা মানবাধিকার কমিশনের সহসভাপতি এনামুল হক লিলু, যুক্তরাজ্য প্রবাসী মোঃ জুয়েল মিয়া, যুবলীগ নেতা আব্দাল মিয়া, জুয়েল মিয়া, লিটন মিয়া প্রমুখ।




