দৈনিক বিজয়ের কন্ঠের প্রতিনিধি হলেন রুবেল আহমদ


গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ রুবেল আহমদ। বুধবার সকালে দৈনিক বিজয়ের কন্ঠের আইডি কার্ড তুলে দেন পত্রিকার সহকারী সম্পাদক আব্দুল লতিফ নুতন।
মো: রুবেল আহমদ গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল টাইমস ট্রিবিউনের সম্পাদকের দায়িত্বপালন করছেন। এর আগে তিনি জাতীয় দৈনিক ডেসটিনি, দৈনিক সিলেট সংলাপ, দেশেরবার্তা, সাপ্তাহিক বিপ্লবী কন্ঠের গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধির দায়িত্বপালন করেছেন।
দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার সহকারী সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট আব্দুল লতিফ নুতন রুবেল আহমদের প্রতিনিধি হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন থেকে তিনি গোলাপগঞ্জ উপজেলার একমাত্র প্রতিনিধি। অন্য কেউ এই পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচয় দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে মোঃ রুবেল আহমদ বলেন, সত্য ন্যায় ও মানবতার পক্ষে কাজ করে আসছে সিলেটের দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকাটি। তিনি পত্রিকার গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজের সুযোগ করে দেওয়ায় কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে গোলাপগঞ্জ উপজেলার হালচিত্র পত্রিকায় তুলে ধরতে উপজেলাবাসী ও সহকর্মীদের সহযোগীতা কামনা করেন। সংবাদ সংশ্লিষ্ট যেকোন তথ্যের জন্য mdrubela675@gmail.com এ যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানান।




