সংবাদ বিজ্ঞপ্তি

২৮ ফেব্রুয়ারী হবিগঞ্জ জেলা যুব জমিয়তের ত্রি-বার্ষিক কাউন্সিল

মাও. মামনুনুল হক কে আহ্বায়ক ও মাও. বশীর আহমদকে সদস্য সচিব করে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন.

নিউজ ডেস্ক: আগামী ২৮ ফেব্রুয়ারী ১৯ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা জমিয়ত মিলনায়তনে যুব জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজ ২৪ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা জমিয়ত কার্যালয়ে শাখার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বর্তমান জেলা নির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনের সাংবিধানিক ধারা অনুযায়ী উক্ত কমিটি বিলুপ্ত করে দেয়া হয়। এবং ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন, সদ্য বিলুপ্ত জেলা কমিটির বিদায়ী সভাপতি, মুফতী আমীর আহমদ। এতে জেলা জমিয়তের যুব বিষয়ক সম্পাদক, মাও. মামনুনুল হক কে আহ্বায়ক, মাও. মুআজ আহমদকে যুগ্ম আহ্বায়ক, মাও. বশীর আহমদকে সদস্য সচিব, মাও. শেখ জয়নাল আবেদীনকে যুগ্ম সদস্য সচিব, মাও. আব্দুল হক, মাও. সাজ্জাদ হুসাইন, মাও. কাওছার আহমদ কে সদস্য মনোনীত করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক গঠন করা হয়। এসময় কেন্দ্র থেকে পাঠানো ও প্রকাশিত সংগঠনের নতুন বছরের ক্যালেন্ডার জেলার বিভিন্ন উপজেলায় পাঠানো হয়। পরে দলের ক্যালেন্ডার নিয়ে কেন্দ্রীয় জমিয়ত সিনিয়র সহ-সভাপতি ও হবিগঞ্জ জেলা জমিয়ত সভাপতি, শাইখুল হাদিস, আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জী দা.বা. এর কার্যালয়ে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করেন ও বৈঠকের সিদ্ধান্ত শোনান এবং হযরতের নিকট কাউন্সিলের তারিখ চান। পরে তিনি ২৮ ফেব্রুয়ারী জেলা কাউন্সিলের তারিখ প্রদান করেন। উক্ত কাউন্সিল সফলে আহব্বায়ক কমিটির নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দকে আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

Related Articles

Back to top button