ইয়াংস্টার স্পোর্টিং ক্লাবের ফাইনাল খেলা সম্পূর্ণ


নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের উমদার পাড়া ইয়াংস্টার স্পোর্টিং ক্লাবের উদ্দ্যেগে ২য় মিনিবার নাইট ফুটবল টুনামেন্টে ২০১৭ এর ফাইনাল খেলা আজরাত শুক্রবার অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাদিম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দিন ইমরান, সদর পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি মোঃ আব্দুস শহীদ, ইয়াংস্টার সমাজ কল্যাণ সংস্হার উপদেষ্টা মোঃ সাইদুর রহমান সাইদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল হক, নুর উদ্দীন সোহরাব, এ সময় উপস্থিত ছিলেন জয়নাল আবেদিন, আব্দুল আহাদ, আব্দুল হাসিম, আতাউর রহমান, আব্দুল খালিক, ছবর আলী, এলাইছ মিয়া, আবু সাঈদ শাহীন, মোঃ আব্দুল আহাদ, ছমির মিয়া, আক্তার হোসেন, আব্দুল মালিক, সিদ্দিকুর রহমান, কামরান আহমদ প্রমুখ।বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন।
খেলায় চ্যাম্পিয়ন হয় লিলাড়া জাগরণ ও রার্নাআপ আলাই বহর ঝুমকা।




