লিড নিউজ
বিয়ানীবাজার সর: কলেজের বাংলা বিভাগের শিক্ষা সফর সম্পন্ন


নিউজ ডেস্ক: বিয়ানীবাজার সরকারি কলেজ’র ‘অগ্নিবীণা বাংলা সংঘ’র উদ্যোগে আয়োজিত বাংলা বিভাগের বার্ষিক শিক্ষাসফর সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গন থেকে প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য্য উপভোগ করতে জাফলং ও শ্রীপুরে শিক্ষাসফর করেন। শিক্ষাসফরে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান, প্রভাষক মনির আলম, শফিকুল ইসলাম, জহির আহমদ ও বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীরা। শিক্ষাফরে জাফলং ও শ্রীপুর উপভোগ করে দুপুরের খাবার খেয়ে ছাত্রদের ফুটবল ও ছাত্রীদের বালিশ খেলা এবং ভাগ্যবান কুপন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ শেষে রাত ৮ টায় কলেজ প্রাঙ্গনে এসে সমাপ্তি হয়।




