লিড নিউজ

বানিয়াচংয়ে মিয়ানমারের মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর সেই দেশের সেনাবাহিনী ও বৌদ্ধদের গণহত্যার প্রতিবাদে বানিয়াচংয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে আলেম ওলামাসহ সর্বস্তরের তৌহিদী জনতা।

শুক্রবার বিকাল ৩টায় স্থানীয় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মাওলানা আবুল হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন,মাওলানা মখলিছুর রহমান,মাওলানা আব্দাল হোসেন খান,মাওলানা আতাউর রহমান,মাওলানা এখলাছুর রহমান,মাওলানা মতিউর রহমান,মাওলানা আমিন আহমদ,মাওলানা ইকবাল হোসাইন,মাওলানা এনামুল হক,মাওলানা বাহা উদ্দিন প্রমুখ।

বক্তার মুসলমানদের উপর নারকীয় হত্যাযজ্ঞের তীব্র নিন্দা এবং অনতিবিলম্বে মিয়ানমারের মুসলমানদের উপর নির্যাতন বন্ধ ও নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে নেয়া,অংসান সুচির নোবেল পুরষ্কার বাতিলসহ ইসলামী জাতিসংঘ গঠনের দাবি জানান। পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য  অশেষ ধন্যবাদ জানান সমাবেশে আসা নেতৃবৃন্দ। পরে এক বিক্ষোভ মিছিল ৪নং চেয়ারম্যান অফিসের সামন থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপুর্ণ রাস্তা প্রদক্ষিণ করে তিনরাস্তার মোড়ে এসে শেষ হয় । মিছিলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক তৌহিদী জনতা অংশগ্রহন করেন।

Related Articles

Back to top button