লিড নিউজ

দিরাইয়ে ভিজিএফ চাল জব্দ: ঘটনা ভিন্নখাতে নিতে পাঁয়তারা

দিরাইয়ে ৮ বস্তা ভিজিএফ চাল জব্দ ঘটনা ভিন্নখাতে নিতে পাঁয়তারা

দিরাই(সুনামগঞ্জ) প্রতিনিধি:
দিরাইয়ে ৮ বস্তা ভিজিএফ’র চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে দিরাই পৌর শহরের হাইস্কুল রোডের বাদশা মিয়ার মিল থেকে ভিজিএফ’র চাল উদ্ধার করা হয়। অপরদিকে দিরাই থেকে মার্কুলী যাওয়ার পথে দিরাই বাজারের ধান-চাল ব্যবসায়ী বাদল মিয়ার নৌকার মাঝি সহ ১৫ বস্তা চাল আটক করা হয়। Χউপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ইকবালের নেতৃত্বে পুলিশের একটি টিম এ চাল উদ্ধার করে। মঈন উদ্দিন ইকবাল বলেন কেউ একজন আমাকে ফোন করে বলে জগদল ইউনিয়নের ২৫০ বস্তা ভিজিএফ’র চাল বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে, আমি তৎক্ষণাত পুলিশ ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে যাই, সেখানে বাদশা মিয়ার মালিকানাধীন মিল থেকে ৮ বস্তা ভিজিএফ’র চাল জব্দ করা হয়, খাদ্য বিভাগের কর্মকর্তা কে মামলা দায়ের ও আইনানুগব্যবস্থা গ্রহণের নির্দেশ দেই। এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন দিরাই বাজার থেকে ৮ বস্তা চাল জব্দ করা হয়েছে, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা অভিযোগ দায়ের করেছেন তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই ইউনিয়নের চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ বলেন দিরাই খাদ্য গুদাম থেকে আমার ভাড়াকৃত নৌকা নগদীপুর আসার পথে দিরাই বাজারে ডিজেল আনতে যায়, এসময় নগদীপুর গ্রামের বর্তমানে দিরাই পৌর এলাকার বাসিন্দা আক্কাছ মিয়া সহ তার সহযোগীরা আমার নৌকার মাঝি কে ১০ হাজার টাকার প্রলোভন দেখিয়ে বলে তুমি চাল বিক্রি জন্য আনছো বলতে হবে, নৌকার মাঝি অপারগতা প্রকাশ করলে আক্কাছ মিয়া তাকে মারধর করে, ঘটনার পর খবর পাই যে নৌকার ২৫০ বস্তা চাল লুট করে নিয়ে যাওয়ার পায়তারা করছে তারা, পরে আমাদের পরিষদের সদস্য ও স্থানীয় লোকজন পাহারা দিয়ে চাল নিয়ে আসেন। আজ শনিবার ইউনিয়নের ভিজিএফ কার্ডধারীদের মাঝে ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়েছে। আক্কাছ মিয়া কে হাওর রক্ষা বাঁধের পিআইসি কমিটিতে রাখার কথা বলেছিল, কিন্তু তার এলাকায় বসবাস না করার কারণে কমিটিতে রাখা হয়নি, আক্কাছ মিয়ার বিরুদ্ধে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিস্তর অভিযোগ রয়েছে, সে প্রথমে সিলেট গুলশান হোটেলে বয় হিসেবে কাজ করে অবৈধভাবে টাকা রোজির ধান্দায় লিপ্ত হয়ে কয়েক দিনের মধ্যেই এলজিইডির ঠিকাদারী ও দিরাই কলেজ রোডে সিএনজির শো-রোম দিয়ে ব্যবসায়ী বনে যায়, সে ও আমার সাথে নির্বাচনে পরাজিত শক্তি গত ২৮ জানুয়ারী আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দাখিল করে, সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করতে তারা উঠে পড়ে লেগেছে, আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এ ব্যাপারে নৌকার মাঝি তকদির আলী বলেন জগদল ইউপি চেয়ারম্যান শিবলী বেগ আমার নৌকায় দিরাই খাদ্য গুদাম থেকে চাল দেন,আমি নৌকায় চাল তুলে যাওয়ার আগে নৌকার তেলের জন্য দিরাই বাজারের ঘাটে নৌকা লাগাই এমন সময় আক্কাস মিয়া, সহ দুইজন এসে প্রথমে ছবি তুলে ও আমাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে আমি বলেছি যে চাল জগদল ইউপি চেয়ারম্যান শিবলী বেগ’র তিনি আমাকে চাল নগদীপুর নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন এগুলো ভিজিএফ এর চাল,পরে আমাকে ১০ হাজার টাকা নিতে বলে এবং চাল শিবলী বেগ বিক্রির জন্য পাঠিয়েছে বলতে বলে,আমি অপরাগতা প্রকাশ করলে আমাকে ফেরে ফেলবে বলে হুমকি দেয়।

Related Articles

Back to top button