জৈন্তাপুরে ওয়াজ মাহফিলে দুপক্ষের সংঘর্ষে নিহত ২ ,আহত শতাধিক


নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন ।
নিহত শিক্ষার্থীর নাম মুজাম্মেল হোসেন ও এনাম। তারা হরিপুরবাজার মাদরাসার ছাত্র।
এ ঘটনায় শতাধিক লোকজন আহত হয়েছেন।
সোমবার রাত ১১টা থেকে সংঘর্ষ রাত তিনটা পর্যন্ত থেমে সংঘর্ষ চলছে। আহতদের কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া অনেক আহত ব্যক্তি কে জৈন্তাপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটলে ঘটনাস্থলে র্যাব পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের জেরে আমবাড়ি, ঝিঙ্গাবাড়ি ও কাঠাল বাড়ি নামের তিনটি গ্রামের বিভিন্ন বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়- সোমবার রাতে জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার আমবাড়ি এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করে আলিয়া মাদ্রাসার সুন্নী মতাদর্শের লোকজন। ওয়াজ চলাকালে রাত ১১টার দিকে সুন্নীবিরোধি কওমি মাদ্রাসার ওয়াহাবী মতাদর্শের লোকজন হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই এ সংঘর্ষ বৃহৎ আকার ধারণ করে। দু’পক্ষের হাজারো লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে
সংঘর্ষের জের ধরে রাত ৩ টায় মুসল্লীরা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ রয়েছে।
এ ব্যাপারে জৈন্তাপুর থানার ওসি খান মো. মাইনুল জাকির সংঘর্ষ একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে গনমাধ্যমকে জানান।তবে মোট কয়জন মারা গেছেন তাৎক্ষণিক ভাবে জানাতে পারেননি।
এব্যাপারে স্থানীয় এক ইউপি মেম্বার নাম প্রকাশ না করার শর্তে জানান, সুন্নিদের ওয়াজ মাহফিল কে প্রতিহত করতে হরিপুর কওমি মাদ্রাসার ছাত্র,শিক্ষকরা আগ থেকেই প্রস্তুতি নিয়ে ছিলেন।প্রথমে তারা বিভিন্ন বিষয় নিয়ে বাহাসে বসার দাবি জানান সুন্নি পন্থিদের কাছে।এরই মধ্যে হরিপুর মাদ্রাসার কিছু ছাত্র সুন্নিদের উপর হামলা করে সংঘর্ষের সূত্রপাত করেন।
এলাকায় র্যাব, পুলিশ মোতায়েন রয়েছে।




