লিড নিউজ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি ::হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউরি ইউনিয়নের কদুপুর বাজারে টমটমের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার কদুপুর গ্রামের মকসুদুল হকের শিশু কন্যা অনিশা বেগম বাড়ির পার্শ্ববর্তী রাস্তার মধ্যে খেলা করেছিল এ সময় নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজার থেকে ছেড়ে যাওয়া দ্রুতগামী একটি টমটম গাড়ি তাকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

এতে শিশু গুরুতর আহত হয়।

খবর পেয়ে তাৎক্ষনিক তার আত্মীয় স্বজন ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

 

হাসপাতালের চিকিৎসকরা জানান, মাথায় প্রচন্ড আঘাতে অতিরিক্ত রক্তকরণ হওয়ায় ঘটনাস্থলেই শিশুর  মৃত্যু হয়।

Related Articles

Back to top button