সুনামগঞ্জ

দোয়ারা বাজারে নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: সুনামগঞ্জ দোয়ারা বাজার উপজেলার সুরমা নদী থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ এপ্রিল) বেলা ১২ টায় স্থানীয় লোকজন সুরমা নদীর আজমপুর ঘাটে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তারপর দোয়ারা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মানুষের সহায়তায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তবে এখনো নারীর পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে দোয়ার বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত লাশটি সম্পর্কে তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

Back to top button