সুনামগঞ্জসিলেট বিভাগ

দিরাই জামেয়ার রাস্তার উদ্বোধন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: হাওরের জনপদ দিরাইয়ের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপিঠ দিরাই জামেয়া হাফিজিয়া হোসাইনিয়া মাদ্রাসা রাস্তার উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে শহীদ চৌধুরী ফাউন্ডেশনের অর্থায়নে ও তারেক চৌধুরীর তত্ত্বাবধানে নির্মিত দিরাই শ্যামারচর রাস্তা থেকে মাদ্রাসা পর্যন্ত রাস্তার উদ্বোধন করেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া। এসময় উপস্থিত ছিলেন দিরাই মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়‚ম, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির,পৌর কাউন্সিল এবিএম মাসুম প্রদীপ, সমাজকর্মী মানিক মিয়া তালুকদার, কবির তালুকদার, ডিএসএস একাডেমির চেয়ারম্যান শাহজাহান সিরাজ, ছাত্রনেতা সাজু চৌধুরী, দিরাই অনলাইন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সালমান মিয়া প্রমুখ।

Related Articles

Back to top button