লিড নিউজসিলেট

জৈন্তাপুর র‌্যাবের অভিযানে মানব পাচারকারী গ্রেফতার

নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর থেকে মানব পাচারকারী দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। আটককৃত মো. জয়নাল আবেদীন (৪৭) মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত একজন আসামী।

সে জৈন্তাপুর উপজেলার হেমু বাটপাড়া গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, বুধবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেট হরিপুর বাজার থেকে মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী জয়নাল আবেদীনকে গ্রেফতার করে র‌্যাব-৯।

র‌্যাব জানিয়েছে আটককৃত আসামী মানব পাচারকারী দলের একজন সক্রিয় সদস্য। বিদেশে লোক পাঠানো নাম করে সে অনেক মানুষের নিকট থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়েছে।

আটককৃত আসামীকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button