লিড নিউজ

ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর্রের পুবাইল কলেজগেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলরুটের একটি মালবাহী টেনের বগি লাইনচ্যুতির ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বুধবার (১৪ জুন) ভোর ৫টার দিকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন পুবাইল কলেজগেট এলাকায় পৌঁছলে ওই ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়।

এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলরুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকে।

তবে সেখানে ২টি লাইন থাকায় একটি দিয়ে মাঝে মাঝে কিছু ট্রেনা চলাচল করছে বলে জানান সিলেটের স্টেশন মাস্টার কাজী শহিদুর রহমান।

 

তিনি আরো বলেন, ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওয়ানা হয়েছে। রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো সরালে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Related Articles

Back to top button