লিড নিউজসিলেট বিভাগ

ফেঞ্চুগঞ্জে সিএনজি অটোরিকশা উল্টে ১জন নিহত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দু’জন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মানিকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহত ব্যাক্তি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা গ্রামের নোমান উদ্দিন (৫০)।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তে’র জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button