আন্তর্জাতিক
দিল্লিতে স্বাধীনতা দিবস পালিত


সিলেটমিডিয়াডেস্ক::জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা যুদ্ধে প্রাণ হারানো লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিল্লিতে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে দিল্লিতে অবস্থিত হাইকমিশন প্রাঙ্গণে সোমবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনায় ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী অনুষ্ঠানে আগত কূটনৈতিকরা, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ গণ্যমাণ্য অতিথিদের স্বাগত জানান।




