জাতীয়হবিগঞ্জ

জাতীয় সংসদের প্যানেল স্পীকার হলেন এমপি মজিদ খান

নিজস্ব প্রতিনিধি: দশম জাতীয় সংসদে ২০তম অধিবেশনের প্যানেল স্পীকার মনোনিত হয়েছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।

রবিবার বিকালে ২০ তম অধিবেশনের শুরুতেই জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি মজিদ খানসহ ৫ জন প্যানেল স্পীকারের নাম প্রকাশ করেন।

এদের মধ্যে যাদের নাম প্রথম দিকে তিনি স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ কার্য পরিচালনা করবেন।

এমপি মজিদ খানা ছাড়াও বাকী ৪ জন প্যানেল স্পীকার হলেন, টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুছ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃদা ও সংরক্ষিণ নারী আসনের সংসদ সদস্য নাভানা আক্তার।

এদিকে এডভোকেট আব্দুল মজিদ খান এমপি জাতীয় সংসদের প্যানেল স্পীকার মনোনিত হওয়ায় বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পীকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Related Articles

Back to top button