লিড নিউজ

সাংবাদিক সুমনকে লাঞ্চিত করায় সিলেট মিডিয়া সম্পাদকের নিন্দা

নিজস্ব প্রতিনিধি: দৈনিক সমকাল পত্রিকার বানিয়াচং প্রতিনিধি, বানিয়াচং প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল সিলেট মিডিয়ার সিনিয়র স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন সুমনকে লাঞ্চিত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মিডিয়ার প্রধান সম্পাদক মিসবাহ মনজুর।

সোমরার সন্ধায় তিনি বিশেষ এক বার্তায় বলেন, স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি আশসাফ চৌধুরী বাবুকে আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। যাতে করে আর কেউ যেন কোন সাংবাদিকের উপর হামলা না করতে পারে।

উল্লেখ্য, সংবাদ সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলা এলজিইডি অফিসে যান রায়হান উদ্দিন সুমন। সেখানে কাজ শেষে আসার পথে মাঠের মধ্যে তার উপর অতর্কিত হামলা চালায় সেক্রেটারি বাবু। পরে আশেপাশের মানুষ এগিয়ে এসে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

সোমবার সকাল সাড়ে এগারটার দিকে উপজেলা পরিষদ মাঠে এ ঘটনা ঘটে।

Related Articles

Back to top button