সংবাদ বিজ্ঞপ্তি

‘আর নয় ধর্ষণে হত্যা, বোনেরা পাবে নিরাপত্তা’ স্লোগান নিয়ে “New Generation of Chittagong”র মানববন্ধন

মোহাম্মদ হোসাইন, চট্রগ্রাম থেকে: ‘আর নয় ধর্ষণে হত্যা, বোনেরা আমার পাবে নিরাপত্তা’ এই স্লোগান নিয়ে আজ মানববন্ধন করলো “New Generation of Chittagong”

 

ফারদিন আহমেদের সভাপতিত্বে এবং আব্দুল্লাহ জুলকারনাঈনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট যুবলীগ নেতা এসরারুল হক এসরাল । প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ হোসাইন পাভেল,আরো বক্তব্য রাখেন ফাহিম শাহরিয়ার, হেমায়েতুল ইসলাম খান মুন্না । এছাড়াও উপস্থিত ছিলেন আল-মামুনুল করিম (বিদ্যুৎ), জোনায়েদ সুমন, তানভীর শাহরিয়ার , মো: রাকিব,মোঃ জাহিন, মিজান উদ্দিন এবং শাহীন সানি প্রমুখ । বক্তারা বলেন, সমগ্র বিশ্বব্যাপী আমাদের এই ক্ষুদ্র প্রতিবাদের মধ্য দিয়ে মানুষ কিছুটা হলেও সচেতন হবে, তাদের বিবেকবোধ জাগ্রত হবে ।

Related Articles

Back to top button