বর্তমান প্রজন্মকে মৌলিক সাহিত্য চর্চায় উদ্ভোদ্ধ করতে হলে সাহিত্য সংস্কৃতিকে একাডেমিক সিলেবাসভূক্ত করতে হবে: মোহাম্মদ শাহজাহান


আব্দুল কাদির জীবন: জৈন্তিয়া ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ পরিষদের বিশেষ সাহিত্য আড্ডায় ভারতের বদরপুরের অত্যাধুনিক মানের এক ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, লেখক ও সংগঠক মোহাম্মদ শাহজাহান বলেছেন, বর্তমান প্রজন্মকে মৌলিক সাহিত্য চর্চায় উদ্ভোদ্ধ করতে হলে সাহিত্য সংস্কৃতিকে একাডেমিক সিলেবাসভূক্ত করতে হবে।
পরিষদের সভাপতি গবেষক মোহাম্মদ মোশতাক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহিত্যকর্মী মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় আল ইসলাহ ন্যাশনাল একাডেমি বদরপুর এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক মোহাম্মদ শাহজাহান আরো বলেন ভারতের তুলনায় আয়তনে বাংলাদেশ অনেক ছোট হলেও এদেশের মানুষের মন মানসিকতা অনেক বড়, বিশেষ করে সিলেটের মানুষের আতিথেয়তায় আমি মুগ্ধ।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর রংমহল টাওয়ারস্হ প্রাকৃত প্রকাশ কার্যালয়ে ইংলিশ ম্যাগাজিন দি আর্থ অব অটোগ্রাফ সম্পাদক ছড়াকার আব্দুল কাদির জীবনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া বিশেষ সাহিত্য আড্ডায় বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি, ইমরান আহমদ সরকারী মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল ও জৈন্তিয়া ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সহ-সভাপতি শাহেদ আহমদ, অতিথি আলোচক ছিলেন সাহিত্যের ছোটকাগজ প্রাকৃত সম্পাদক কবি মামুন সুলতান।
আলোচনা ও লেখাপাঠে অংশ নেন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও
অনুপ্রাণন ঐতিহ্য সন্ধানী কাগজ এর উপ সম্পাদক কবি আলমগীর চৌধুরী, গ্রীন প্লান সিলেট এর সাংগঠনিক সম্পাদক শিক্ষক ও ক্যালিওগ্রাফার জাহেদ হোসাইন রাহীন, দৈনিক মাকড়শা’র গোলাপগঞ্জ প্রতিনিধি সালমান কাদের দিপু, কবি মো. তারেক আহমদ, কবি জেনারেল ইসলাম। উপস্হিত ছিলেন কবি ফতহুল করিম হাসান ও জুয়েল আহমদ প্রমুখ।




