সারাদেশ

১৫ মে গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন

সিলেটমিডিয়াডেস্ক: গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
আগামী ১৫ মে এক দিনে ভোটগ্রহণ হবে।

এইচএসসি পরীক্ষার পর এবং রোজার আগে এই দুটি সিটি কর্পোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হলো্

শনিবার নির্বাচন কমিশন সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এ দুটি সিটি করপোরেশনের ভোটের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ এপ্রিল; যাচাই-বাছাই ১৪-১৫ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল।

গাজীপুর সিটি করপোরেশনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডলকে এবং খুলনা সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলীকে নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনি জটিলতা নেই বলে সরকারের সবুজ সঙ্কেত পাওয়ার পর প্রথম ধাপে গাজীপুর ও খুলনার তফসিল দেওয়া হল।এড
আগামী ১৫ মে এক দিনে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে।

Related Articles

Back to top button