ভারতের শিলংয়ে কবি আছলাম’র দুটি গ্রন্থের প্রকাশনা সম্পন্ন


নিউজ ডেস্ক: বাংলাদেশ কবি লেখক ফোরাম এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও সিলেট বিভাগীয় সভাপতি, সুবাস সাহিত্য পরিষদ সিলেট এর প্রতিষ্টাতা সিলেটের আলোকিত কবি ও কলামিষ্ট সৈয়দ আছলাম হোসেন এর ৮ম গ্রন্থ ” সোনামনির বায়না” ও ৯ম গ্রন্থ ” জকিগঞ্জে বাড়ি আমার ” এর প্রকাশনা অনুষ্ঠান গত ৩রা মার্চ ২০১৮, ভারতের মেঘলয়ের শিল; শহরস্থ দি জারা রেসিডেন্সি তে অনুষ্টিত হয়। জনাব ফয়ছল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীমান্তিক বা;লাদেশ এর সাধারন সম্পাদক মো. নুরুল আমিন চৌধুরী রিলন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সীমান্তিক বা;লাদেশ এর চেয়ারপার্সন জনাব মো: মাজেদ আহমেদ চঞ্চল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক জনাব আব্দুর রহিম । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ” কবি সৈয়দ আছলাম হোসেন তার লেখনি শক্তি দ্বারা আজ দেশের বাহিরে দুটি গ্রন্থ প্রকাশ করে আমাদের মুখ উজ্জল করেছে , তার এ যাত্রা যেন চলমান থাকে সেই আশা করছি “। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো লুৎফুর রহমান, মো তাজ উদ্দিন, মো আব্বাছ উদ্দিন, ডা. হেলাল আহমদ, ডা. পলাশ বনিক, মো মিছবাহ উদ্দিন চৌধুরী, ডা. ফজলু মিয়া, প্রমূখ, গ্রন্থের লেখক সৈয়দ আছলাম হোসেন তার অনুভুতি প্রকাশে বলেন, প্রতিটি মানুষ তার অবসর সময়ে ভাল মন্দ কিছু করে, আমি আমার অবসর সময়ে সমাজের অসংঘতি ও চলমান সমাজকে নিয়ে কিছু লিখে পাঠক সমাজের উপকার করতে চাই। আলোচনা শেষে সভাপতি জনাব মো নূরুল আমিন চৌধুরী রিলন এর বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি হয়।



