লিড নিউজ

বানিয়াচংয়ে সাংবাদিক হাফেজ ছিদ্দিক আহমদের জানাযায় মুসল্লীদের ঢল

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,প্রবীন সাংবাদিক,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য হাফেজ ছিদ্দিক আহমদ মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার ভোর ৪টায় চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ২ পুত্র ১ কন্যা, স্ত্রী, অসংখ্য আতœীয়স্বজন ও বিপুল সংখ্যক গুনগাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার দুপুর ২টায় বানিয়াচংয়ের শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তাকে বিবির দরগাহ মসজিদের কবরস্থানে দাফন করা হয়েছে। নামাজের জানাজায় সর্বস্তরের আলেম ওলামা,সাংবাদিক,আইনজীবি,জনপ্রতিনিধি,শিক্ষক,বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মুসল্লীগণ অংশগ্রহন করেন। নামাজের পূর্বে মরহুমের জীবনী নিয়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি,আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান,জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল,মাওলানা ফজলুর রহমান,ছানসর্দার জালাল উদ্দিন বাবুল। পরিবারের পক্ষে থেকে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই কাজী মাওলানা আতাউর রহমান।

Related Articles

Back to top button