তুলি শিল্পী এম.ফখরুল ইসলাম সোহাগ সংবর্ধিত


নিউজ ডেস্ক: গোয়াইনঘাটের ডৌবাড়ীতে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি নতুন জামে মসজিদের উদ্বোধন করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী আলহাজ্ব আরিজ খান।গত শুক্রবারে এক মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন করা হয়।এ সময় শত শত মুসল্লি উপস্থিত ছিলেন। মসজিদটি অত্যন্ত দৃষ্টি নন্দন ও তুলির আঁচড়ে মনোরম করে দৃশ্যায়ন করা হয়েছে।মসজিদের প্রবেশ পথে ও মধ্যখানে দুটি গম্বুজ দিয়ে মসজিদের অনন্য সৌন্দর্য্য ফুটিয়ে তোলা হয়েছে। রং আর তুলি দিয়ে মসজিদটির সৌন্দর্য্য বর্ধনে বিশেষ অবদান রাখায় এলাকাবাসীর পক্ষ হতে বিশেষ সম্মাননা পেয়ে সংবর্ধিত হয়েছেন বিশিষ্ট ইন্টরিয়র ডিজাইনার এম.ফখরুল ইসলাম সোহাগ।শৈশব হতে রং আর তুলি নিয়ে খেলা করেন শিল্পী সোহাগ।পর্যায়ক্রমে দেশ এবং বিদেশে পরিচিত হয়ে উঠেন একজন যাদুকরী তুলি শিল্পী হিসেবে।ভিনদেশী মানুষের কাছে ও হয়ে উঠেন স্নেহ আর শ্রদ্ধার পাত্র।দুবাইয়ে বড় বড় ইন্টরিয়র ডিজাইন করে আরবিদের মন কাড়তে সক্ষম হন তিনি।বাংলাদেশের সবচেয়ে বিলাস বহুল বাড়ি সিলেটের “কাজী ক্যাসল” এ ইন্টরিয়র ডিজাইনের কাজ করে সকলের প্রশংসা কুড়িয়েছেন।প্রায় তিন শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সিলেটের আলোচিত কাজী ক্যাসলে তার হাতের যাদুকরী ছোঁয়ায় কারুকাজ দর্শনীয় হয়ে আছে। এম ফখরুল ইসলাম সোহাগ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতার নাম আব্দুল খালিক,মাতার নাম আছিয়া খাতুন। শৈশব হতে প্রবল ইচ্ছা শক্তি তাকে এই কাজে পারদর্শী করে তোলার পাশাপাশি অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ উস্তাদ হিসেবে আবিষ্কার করেছে তার নিজ কর্ম। বর্তমানে দেশ বিদেশে তার অসংখ্য শাগরেদ রং আর তুলি নিয়ে কাজ করে সুনাম অর্জন করছেন।তিনি শুধু একজন ডিজাইনার ই নয়,অনেক ডিজাইনারের উস্তাদজী ও বটে।



