লিড নিউজ
শ্রীমঙ্গলে যুবকের লাশ উদ্ধার


শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মতিলাল সাওতাল (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত রোববার সকালে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করা হয়। মতিলাল সাওতাল উপজেলার ভুনবীর ইউনিয়নের ইছামতি চা বাগানের সুবাশ সাওতালের পুত্র। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মতিলাল শনিবার রাতে কীটনাশক পান করলে পরিবারের সদস্যরা রাতে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করেন এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



