লিড নিউজ

হবিগঞ্জে দুই ছিনতাইকারী আটক

হবিগঞ্জ  প্রতিনিধি: হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় আব্দুল আজিজ নামে এক রিক্সা চালককে মারধোর করে মোবাইল ফোন ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে জনতা।

মঙ্গলবার রাত ৯টায় এ ঘটনাটি ঘটে।

আটককৃতরা হল, সদর উপজেলার দীঘলবাগ গ্রামের হিরা মিয়ার ছেলে মারুফ মিয়া (২০) ও একই গ্রামের রঙ্গু মিয়ার ছেলে আশিক মিয়া (২৫)।

জানা যায়,উল্লেখিত সময়ে ওই রিক্সা চালককে মারধোর করে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার শোর-চিৎকারে লোকজন এগিয়ে এসে শহরের পানসী রেষ্টুরেন্ট এলাকা থেকে তাদের কে আটক করে উত্তম মাধ্যম দেয়।

পরে সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Related Articles

Back to top button