লিড নিউজ
জৈন্তাপুরে ইয়াবাসহ আটক ৩


জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেট জেলার জৈন্তাপুর হরিপুর বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে র্যাব।
রবিবার (১৩ আগষ্ট) বিকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো,গোয়াইনঘাট থানার বাসিন্দা মো. সোহেল মিয়া (২৭) ও মো. দুলাল আহম্মেদ (২২) এবং দক্ষিণ সুরমা থানার বাসিন্দা মো. বাবুল হোসেন (৩০) ।
এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা , ০৩টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে র্যাব।
আটককৃতদেরকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



