বিয়ানীবাজারের সারপার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ


নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার সারপার বাজারে অবৈধভাবে দখলকৃত জায়গা ও স্থাপনায় অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে সিলেট জেলা জজ আদালত।
সোমবার (১৯ জুন) বিকেলে সিলেট জেলা নাজির আব্দুল কুদ্দুসের নেতৃত্বে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট কমিশনার মো. ময়নুর রহমান, বিয়ানীবাজার থানার এসআই শামসুল হুদা, দিলু, সাংবাদিক আহমদ রেজা চৌধুরী, সমাজকর্মী আব্দুল হাসিব, আব্দুল ওয়াহিদ এনু, লুৎফুর রহমান জবলুসহ প্রশাসনিক কর্মকর্তা এবং এলাকার সহস্রাধিক মানুষ।
জানা যায়, সারপার গ্রামের তৈয়ব আলীর পিতৃব্য সম্পত্তি দীর্ঘদিন যাবৎ এলাকার এক কুচক্রী মহলের দখলে ছিল। তৈয়ব আলী তার জমি পেতে প্রশাসনের দারস্থ হয়ে পর্যায়ক্রমে ৭ টি মামলা দায়ের করেন এবং মামলার রায় তার পক্ষে পান। অবশেষে স্বত্বাজারী ০১/২০১৬ মামলার রায়ে জেলা কোর্টের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ ব্যাপারে তৈয়ব আলী বলেন, আমার পিতৃব্য সম্পতি এক কুচক্রী মহলের হাত থেকে উদ্ধার প্রশাসনের মাধ্যমে উদ্ধার হলো। উদ্বারকৃত সম্পত্তির এক শতক জায়গা (দাগ নং ২৬৮৪) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দান করলাম এবং এ জায়গায় আওয়ামীলীগের স্থায়ী কার্যালয় তৈরি করার জন্য দলের কাছে দাবি জানাচ্ছি।




