লিড নিউজসিলেট

নগরীর কদমতলী এলাকায় শাবি ছাত্র খুন

সিলেটমিডিয়াডেস্ক::  সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী আল সালাম খুন হয়েছেন।

গতরাত প্রায় একটায় একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে । তিনি ঢাকায় যাওয়ার জন্য কদমতলী বাস টার্মিনালের উদ্দেশে যাচ্ছিলেন। তাৎক্ষনিকভাবে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে হাসপাতালেই তিনি মৃত্যু বরন করেন ।

নিহত মেহেদী আল সালাম সিলেট নগরীর মদীনা মার্কেটের বাসিন্দা । তার পিতা প্রয়াত এডভোকেট আব্দুস সালাম সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী ছিলেন। এ ঘটনায় মেহেদীর পরিবাল ও স্বজনদের মাঝে আহাজারী চলছ । সিলেটের অতিরিক্ত পিপি ও মহানগর আওয়ামী লীগ নেতা এডভোকেট শামসুল ইসলাম নিহত মেহেদীর আপন খালু ।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button