লিড নিউজ
ট্রাক উল্টে ৬জন নিহত


মিডিয়া ডেস্ক।। নওগাঁর মান্দা উপজেলায় বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে এতে থাকা ছয়জন নিহত ও দুইজন আহত হয়েছে।
শনিবার সকাল আটটার দিকে উপজেলার গোবিন্দপুর এলাকায় নওগাঁ-রাজশাহী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মান্দা থেকে বাঁশবোঝাই ট্রাকটি রাজশাহী যাওয়ার পথে গোবিন্দপুর এলাকায় সকাল আটটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকে থাকা ছয়জন ঘটনাস্থলেই নিহত হন, আরও দুইজন আহত হন বলে জানান মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি ওসি।




