দিরাইয়ে টিভি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ


দিরাই প্রতিনিধি:: উপজেলার জগদল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান চৌধুরী ছোবা মিয়া দিরাই পৌর শহরের আনোয়ার পুর কান্দা হাটির বাসিন্দা আক্কাস মিয়ার বিরুদ্ধে টিভি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ এনে দিরাই থানায় অভিযোগ দায়ের করেছেন। গতকাল শুক্রবার বিকেলে দিরাই থানায় তিনি এ অভিযোগ দায়ের করেন। আক্কাছ মিয়া দিরাই পৌর শহরের নতুন বাগবাড়ি এলাকার আছদ্দর আলীর পুত্র। অভিযোগে ছোবা মিয়া উল্লেখ করেন,জগদল ইউনিয়নের শ্যামের ভাঙ্গা হইতে সুমন মিয়ার দোকান পযর্ন্ত হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজের পিআইসিনং ৮৬ এর সভাপতি, আমি সরকারি বিধি অনুযায়ী বাঁধের কাজ করে যাচ্ছি, ঘটনার দিন সকাল ১০টার দিকে আক্কাছ মিয়া ৩টি মটর সাইকেলে ৫জন সাথী নিয়ে আমার বাঁধের কাছে এসে নিজেকে টিভি সাংবাদিক এবং তার সাথে থাকা লোকজনকে সাংবাদিক কর্মী পরিচয় দিয়ে আমাকে বলে তুমি ষোল লাখ টাকার কাজ করাইতেছ, আমাকে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে,আমি চাঁদা দিতে অস্বীকার করলে আমাকে কাজ করতে দিবেনা বলে হুমকি দেয়,আমি অন্যান্য পিআইসিদের লোকদের সাথে বিষয়টি আলাপ করলে তারাও জানান আক্কাছ তাদের কাছেও চাঁদা দাবি করেছে,সে আমার বিরুদ্ধে তার ফেসবুক আইডিতে খারাপ মন্তব্য করেছে।আমি ষিয়টি আমাদের দলের নেতৃবৃন্দ,উপজেলা চেয়ারম্যান, মেয়র সহ আমাদের ইউপি চেয়ারম্যান কে জানিয়েছি।




