কী ছিল স্কলার্সহোমের সেই ‘বোমা’ সদৃশ বস্তুটি


নিজস্ব প্রতিবেদক : নগরীর ঈদগাহ এলাকায় স্কলার্স হোম স্কুল এন্ড কলেজে সন্ধান পাওয়া বোমা সদৃশ্য বস্তুটি ছিলো মোবাইলের হেডফোন ও লাল টেপ দিয়ে পেচানো। খেলার ছলে ওই প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী এ কাজ করেছে বলে নিশ্চিত করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং পুুলিশ । এ ঘটনায় পুলিশ এবাদুর রহমান নামের ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সে ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র।
মঙ্গলবার রাতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার সকাল পৌনে ১১টায় র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল ওই ভূয়া বোমা সদৃশ্য বন্তুটি উদ্ধার করে ।
এসএমপির মূখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জিদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের সব জায়গায় সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত মঙ্গলবার ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে যে সিসিটিভি এড়াতে সন্দেহ জনক ভাবে ওই স্থানে ঘুরা ফেরা করছে। পরে ওই শিক্ষার্থীর বাসায় গিয়ে তল্লাশি চালানো হয় এসময় সে স্বীকার করে খেলার ছলে সে এ কাজটি করেছে। তবে ওই বস্তুটিতে কোন ধরণের এক্সপ্লুসিভ কিংবা বিস্ফোরক কিছু পাওয়া যায়নি। ওই বস্তুটি মোবাইল ফোনের হ্যাডফোন ও লাল টেপ দিয়ে আতংক ছড়ানোর জন্য করা হয়েছিলো।
স্কলার্স হোম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকি জানান, খেলার ছলে ওই শিক্ষার্থী এ কাজ করেছে। তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।
এর আগে মঙ্গলবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানের সিঁড়ির নিচে বোমা সদৃশ্য বন্তুর সন্ধান পেয়ে পুলিশ ও র্যাবকে অবগত করে স্কুলের শিক্ষকরা। ওই বস্তুতি শক্তিশালী বোমা সন্দেহে ঢাকা থেকে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল রাতেই সিলেট এসে পৌছায়।




