লিড নিউজ

চুনারুঘাটে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে হরতাল আজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির ও আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা শাখার সভাপতি আলহাজ আবুল হোসেন আকল মিয়া হত্যার প্রতিবাদে আজ হরতাল আহ্বান করেছে সর্বদলীয় সংগ্রাম কমিটি।

বুধবার (২১ মার্চ) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার দোকানপাট ও যান চলাচল বন্ধ থাকবে।

এদিকে ২০ দিনে হত্যার রহস্য উদ্ঘাটন এবং আসামিদের গ্রেফতারের দাবিতে চুনারুঘাট উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামাত, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, ইসলামী ছাত্রসেনা, ইসলামী ফ্রন্টসহ নানা সংগঠন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। তারা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছে। কিন্তু ২০ দিনেও মামলরা অগ্রগতি না থাকায় গঠন করা হয় সর্বদলীয় সংগ্রাম কমিটি। এ কমিটি সোমবার রাতে এক পরামর্শ সভায় হরতালের ঘোষণা দেয়।

Related Articles

Back to top button