লিড নিউজ
বিশ্বনাথে ব্যবসায়ীর লাশ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে আফরোজ আলী (৩৫) নামের এক সবজি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রহিমপুর (রামাইচক) গ্রামের মৃত ফয়েজ আলীর ছেলে।
রোববার দুপুরে নিজ বাড়ির পার্শ্ববর্তী বাশ ঝাড় থেকে আফরোজ আলী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অপমৃত মামলার প্রস্তুতি চলছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে। তবে এর কোন কারণ জানা যায়নি।
জানাগেছে, নিহত আফরোজ আলী ছিলেন এক সবজি ব্যবসায়ী। গত শনিবার রাতে নিজ বাড়ি থেকে বের হন। রোববার ভোর বেলায় তার বাড়ির পাশে একটি বাঁশ ঝাড়ের মধ্যে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান আফরোজ আলীর মা ময়তুন বেগম। পরে তিনি এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিকে অবহিত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।




