লিড নিউজ
হবিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩১


হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৩১ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
আটকদের মাঝে ১৬ জন পরোয়ানাভুক্ত এবং ১৫ জন নিয়মিত মামলার আসামী।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মিডিয়া নাজিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।




