সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন দিরাইয়ে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সামছুল হক


দিরাই প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের মনোয়ন চাইবেন যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট সামছুল হক চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে দিরাই প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি আওয়ামীলীগের মনোনয়ন চাওয়ার ঘোষনা দেন। সাবেক ছাত্রলীগ নেতা সামছুল হক বলেন আমি ছাত্রজীবনের শুরতেই জাির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দিয়ে রাজনীতি শুরু করি, দিরাই-শাল্লায় আওয়ামীলীগের দুর্গ গড়ে তুলতে প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে কাজ করেছি, দিরাই শাল্লার অসহায় মানুষের সেবায় সবসময় কাজ করে যাচ্ছি,আমি দেড় যুগ ধরে দিরাই-শাল্লার হাওর পাড়ের প্রতিটি গ্রাম গ্রামান্তর ঘুরে বেড়াচ্ছি, সাধারন মানুষের ভালবাসাও অনুপ্রেরনায় আমি প্রার্থী হতে যাচ্ছি ,আমাকে দলীয় মনোয়ন দিলে আমি অবশ্যই জনসমর্থন আদায়ে সক্ষম হবো।এক প্রশ্নের জবাবে ওই নেতা বলেন দলের সিদ্ধান্ত মেনে আমি আজীবন জননেত্রী শেখ হাসিনার নেত্বেতে রাজনীতি করে যাব।এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা কাজী সিরাজ মিয়া, ফারুক মিয়া চৌধুরী, শাহাজ আলী, সুজন আহমদ, মকবুল হোসেন,আব্দুল হালিম আবু তাহের প্রমুখ।




