লিড নিউজ
বালাগঞ্জে দু’গ্রামের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক : সিলেটের বালাগঞ্জে দুই গ্রামবাসীর সংষর্ষে দিলোয়ার নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানাগেছে। নিহত দিলোয়ার উপজেলার পশ্চিম ইছাপুর গ্রামের নওশা মিয়ার ছেলে।
মঙ্গলবার বিকেলে উপজেলার পশ্চিম ইছাপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান সান উল্লা ও কিত্তে জালালপুর গ্রামের বর্তমান ইউপি চেয়ারম্যান আবদুল মতিনের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বালাগঞ্জ থানার ওসি এসএম জালাল উদ্দিন বলেন, স্থানীয় বিরোধকে কেন্দ্র করে সংষর্ঘের ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন ও অন্তত ২০ আহত হয়েছেন। থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্ত ইউপি সদস্যসহ ৭ জনকে আটক করা হয়েছে।



