লিড নিউজ

মাধবপুরে গাঁজাসহ অটোরিকশা জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ১৬ কেজি গাঁজাসহ সিএনজি চালিত একটি অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার ভোর রাতে রাজেন্দ্রপুর বিওপি’র নায়েব সুবেদার সাখাওয়াত হোসেনসহ একদল বিজিবি সদস্য উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশাসহ ১৬ কেজি গাঁজা জব্দ করে।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে মাদক ব্যবসায়ীরা অটোরিকশা ফেলে পালিয়ে যায়।

Related Articles

Back to top button