লিড নিউজ

রুটিন পিছানোর দাবিতে মদন মোহন কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেট মিডিয়া: জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত “২০১৩-১৪ সেশনের অনার্স ৪র্থ বর্ষের প্রকাশিত পরীক্ষার রুটিন অনতিবিলম্বে পিছানোর দাবিতে সোমবার মদন মোহন কলেজের সামনে মানববন্ধনের করেছে শিক্ষার্থীরা ।

 

অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধনে অংশনেয় অন্যান্য সকল শিক্ষার্থীবৃন্দ। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে জোড়ালো প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা।

তৃতীয় বর্ষের পরীক্ষার পর চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের প্রতি বিশেষভাবে আহব্বান জানানো হয়। উক্ত মানববন্ধনে জানানো হয় যদি অতি শ্রীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয়ের তাদের এই সিদান্ত পরির্বতন না করে তাহলে আন্দোলন আরো জোড়ালো করা হবে।

“আমরা ছাত্র,পেসারকুকার নই” এই স্লোগানে মানববন্দন শেষ হয় ।মানববন্ধনে উপস্তিত ছিলেন রুদ্র প্রতাপ রাজ(রুবেল),মনসুর,নন্দন,জামী,জাকির,পিটু,অজয়, নাসিম,জনি,ফয়সল,সাগর, মিতালী,শাওন,পান্না,সুরঞ্জনা,রিমা,রাসেল,শাহাদাৎ প্রমুখ শিক্ষার্থীবৃন্দ।

Related Articles

Back to top button