লিড নিউজ
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ২


ডেস্ক রিপোর্ট:: সিলেটের জালালাবাদ থানায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরোও তিনজন।
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের চৌমুহনী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, চৌমুহনী এলাকায় বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লাগে। এই ধাক্কায় ট্রাকের চালক ও তার সহযোগী ঘটনাস্থলেই নিহত হন। এসময় ট্রাকে থাকা আরে তিন শ্রমিক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার শিকার ট্রাক ও দুটি মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। নিহতদের নাম পরিচয় এখনো সনাক্ত করা যায়নি বলে জানান ওসি।




