লিড নিউজ

‘মানুষ হয়ে থাকাটা খুবই কঠিন’

বিচিত্রা ডেস্ক: মোহাম্মদ সুলাইমান’র ফেসবুক ওয়াল থেকে এই লেখাটি সংগ্রহ করা হয়েছে। উনার হুবহু পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হল।

(মানুষ হয়ে থাকাটা খুবই কঠিন একটা কাজ। একটু ভালো কাপড়-চোপর পরার সক্ষমতা হলেই আমরা অন্যের ময়লা কাপড় দেখে হাহা হিহি করি ,একটু ভালো জায়গায় পড়াশুনা করার সুযোগ পেলেই আমরা বাকিদের অশিক্ষিত গণ্য করা শুরু করি ,একটা ভালো বাসায় থাকা শুরু করা মাত্র আমাদের কাছে অন্য সবার বাসস্থানকে নোংরা মনে হওয়া শুরু হয়।

একটু ক্ষমতা হলেই অন্যকে হেয় করতে আমাদের আনন্দ হয়, একটা ভালো গাড়ি চড়তে পারলেই আমাদের চোখে রাস্তায় বাসের জন্যে লাইন এ দাড়িয়ে থাকা মানুষদেরকে পিপড়ে মনে হয়। একটা ভালো চাকরি করলেই বেশিরভাগ মানুষকে আমরা অযোগ্য মনে করে বসে থাকি। উচ্চবিত্ত ,মধ্যবিত্ত ,নিম্নবিত্ত, শিক্ষিত, অশিক্ষিত, গরিব, ধনী এরকম কত শত দৃশ্যমান আর লুকিয়ে রাখা বিভাজনের বেড়াজাল।

বড় অস্থির এই মানব জীবন।

মন থেকে এইসব তুচ্ছ রেখা গুলো মুছে দেয়ার চেষ্টা করাটাই মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় যোগ্যতা !!

“সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।”)

নিচে মোহাম্মদ সুলাইমান’র ফেসবুক লিংক দেয়া হল:

https://www.facebook.com/Muhammad.Solaiman

Related Articles

Check Also
Close
Back to top button