লিড নিউজ

নবীগঞ্জে বাস চাপায় বৃদ্ধার মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:  হবিগঞ্জের নবীগঞ্জে বাস চাপায় শারফুল বিবি (৭০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল ৪টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহত বৃদ্ধা উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের মৃত শকই উল্লার স্ত্রী

এর আগে সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দিনারপুর এলাকায় সিলেট গামী একটি যাত্রীবাহি বাস তাকে চাপ দেয়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট হাসপাতালে প্রেরন করে।

Related Articles

Back to top button